বাবার সাথে বি’চ্ছে’দে’র পর ছেলের সঙ্গে যৌ’ন’তা নারী পুলিশ কর্মকর্তার

 

মাত্র ১৬ বছরের কিশোরের সঙ্গে শারীরিক সম্পর্কের জেরে দোষী সাব্যস্ত হয়েছেন প্রাপ্তবয়স্ক নারী। জানা গেছে, ক্যালিফোর্নিয়ার ৪৪ বছর বয়সী শাওনা বিশপ স্যাকরামেন্টো কাউন্টি পুলিশের উপ-প্রধান থাকা অবস্থায় ওই কিশোরের সঙ্গে সম্পর্ক গড়েছেন।


এ ঘটনার জেরে শাওনা বিশপকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া পাঁচ বছর পর্যন্ত তিনি পর্যবেক্ষণে থাকবেন। যৌন অপরাধী হিসেবেও তার নাম তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারক।


এর আগে গত বছরের জুনে কিশোরের বাবা-মা পুলিশের কাছে অভিযোগ করেন। এরপর তদন্ত শুরু হয়। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়।


ঘটনার বিবরণী থেকে জানা যায়, সেই কিশোরের বাবার সাথে সম্পর্কে জড়িয়েছিলেন এই নারী পুলিশ কর্মকর্তা। একপর্যায়ে বাবার সঙ্গে বিচ্ছেদের পর কিশোর ছেলের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান তিনি।


তদন্তকারীরা জানতে পারেন, ২০১৯ সালের মে মাসে কিশোরের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন বিশপ। বিষয়টি জানতে পেরেই বিশপকে আটক করা হয়। এরপর ২০১৯ সালের আগস্টে তিনি ইস্তফা দেন।


তবে পুলিশ বলছে, দায়িত্ব পালন করা অবস্থায় এ ঘটনা ঘটেনি। তিনি ডিউটি পালনের সময়ের বাইরে নিজের বাসায় ওই কাণ্ড ঘটিয়েছেন। এর সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার কোনো সম্পর্ক নেই। এর দায় সম্পূর্ণ বিশপের।


Post a Comment

Previous Post Next Post