মীর আক্তারের তৃতীয় প্রান্তিক ও বোর্ড সভার তারিখ জানিয়েছে ৫ কোম্পানি

 



 তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের মীর আক্তার হোসেন লিমিটেড।


মঙ্গলবার (১১ মে) অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৪৭ টাকা, যা গত বছর একই সময়ে ছিল ১.২৫ টাকা।


এছাড়া তিন প্রান্তিক মিলিয়ে অর্থাৎ ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩.৫২ টাকা, যা গত বছর একই সময়ে ছিল ৩.৪২ টাকা।


তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১.৩৪ টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৫১.৯১ টাকা।






পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি বোর্ড সভার তারিখ জানিয়েছে। কোম্পানিগুলোর সভায় নীরিক্ষিত ও অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


জিলবাংলা সুগার মিলস লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২০ মে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।


সভায় ৩১ মার্চ, ২০২১ সময়ের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।


আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছিল ৩৬ টাকা ৮৬ পয়সা।


সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৩ মে দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।



 

সভায় ৩১ মার্চ, ২০২১ সময়ের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।


আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৪০ পয়সা।



 

স্ট্যান্ডারর্ড ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৩ মে বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।


সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করা হবে।


২০১৯ সালে কোম্পানিটি ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে।


রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৩ মে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।


সভায় ৩১ মার্চ, ২০২১ সময়ের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।



 

আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছিল ৮ টাকা ৩০ পয়সা।


শ্যামপুর সুগার মিলস লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৩ মে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।



 

সভায় ৩১ মার্চ, ২০২১ সময়ের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।


আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছিল ২৫ টাকা ১৫ পয়সা।



Post a Comment

Previous Post Next Post