স্টক মার্কেটের ২৫ টি গুরুত্বপূর্ণ পরিভাষা

 







যখন আমি প্রথম স্টক মার্কেট সম্পর্কে জানতে পেরেছিলাম এবং আমার আগ্রহ বেড়েছিল সেই সম্পর্কে জানতে আমি প্রচুর সময় ব্যয় করেছিলাম | www.google.com এর সাহায্য নিয়ে মার্কেটের সাধারণ পরিভাষাগুলিকে অধ্যয়ন করেছিলাম | 


স্টক মার্কেট হলো এমন এক বিশেষ জায়গা যেখানে কাজের জন্য ব্যবহৃত বিশেষ পরিভাষা রয়েছে | একজন ট্রেডার থেকে শুরু করে শিক্ষানবিশ সকলেরই এই সকল পরিভাষার মধ্যে বহুল ব্যবহৃতগুলির সম্পকে জ্ঞান থাকা অত্যাবশ্যক |


স্টক মার্কেটে সফলতার সাথে কাজ করতে গেলে অত্যন্ত মনোসংযোগের সাথে বিষয়গুলি বুঝতে হবে এবং সাধারণ পরিভাষার জ্ঞানতো অবশ্যই গুরুত্বপূর্ণ |


শেয়ারবাজার /স্টক মার্কেট কী?

স্টক মার্কেট এক ধরণের এক্সচেঞ্জ যা ব্যবসায়ীদের স্টক কিনতে এবং বিক্রয় করতে পাশাপাশি কোম্পানিদের স্টক ইস্যু করার সুযোগ করে দেয়।



একটি স্টক নির্দিষ্ট কোম্পানির ইক্যুইটি র প্রতিনিধিত্ব করে যেখানে ওই বিশেষ সংস্থার অংশীদারিত্ব রয়েছে।


শেয়ারবাজারের মাধ্যমে সাদাহরণতো দুইটি উদেশ্য সাধন হয়ে থাকে :- 


প্রথমত , কোম্পানিগুলিকে নির্দিষ্ট শর্তের স্বাপেক্ষে অংশীদারিত্ব বিক্রয় করে মূলধন সংগ্রহের সুযোগ করে দেওয়া  যাতে তারা এই তহবিলটি তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য ব্যবহার করতে পারে।


দ্বিতীয়ত, বিনিয়োগকারীদের স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানিদের  অংশীদারিত্ব নিৰ্দিষ্ট শর্তের বিনিময়ে কেনা বেচার মাধ্যমে লভ্যাংশ আয়ের সুযোগ করে দেওয়া |


www.elearnmarkets.com এর মাধ্যমে আপনার প্রয়োজন ও আগ্রহ অনুসারে ফিন্যান্সের বিভিন্ন কোর্স করতে পারবেন |


স্টক ট্রেডিংয়ের পরিভাষা বলতে কি বোঝায় :

স্টক মার্কেটের পরিভাষা এই ইন্ডাস্ট্রির -নির্দিষ্ট পদ যা আমরা যখন স্টক মার্কেট নিয়ে পড়াশোনা করি এবং কথা বলি তখন ঘন ঘন ব্যবহার করা হয়ে থাকে |


মার্কেটের বিশেষজ্ঞ থেকে শুরু করে নবাগত সকলের মুখেই অনেক সময় – স্ট্রাটেজি , চার্টস, ইনডাইসেস এছাড়াও নানা রকম পরিভাষা ব্যবহার করতে সোনা যায় |


নীচে প্রাথমিক পদগুলির একটি প্রাথমিক গাইড রয়েছে যা শেয়ার বাজারে প্রায়শই ব্যবহৃত হয়:




১ . বাই : কোনো কোম্পানির শেয়ার অর্থাৎ অংশীদারিত্ব ক্রয় অথবা অবস্থান গ্রহণ |


২. সেল  : আশানরুপ লক্ষ্য অর্জন থেকে লাভ গ্রহণ করা অথবা লস থেকে পরিত্রান পাওয়ার জন্য অংশীদারিত্ব বিক্রয়|


৩. আস্ক : শেয়ার বিক্রেতা তার অংশীদারিত্ব বিক্রয়ের পরিবর্তে যে দাম আশা করে থাকেন |


৪. বিড  : স্টক ক্রয়ের জন্য একজন ক্রেতা যে দাম প্রদানে স্বীকার করেন |


৫. আস্ক – বিড স্প্রেড  : স্প্রেড হলো ট্রেডিংয়ে অংশগ্রহণকারীদের আস্ক ও বিডের মধ্যের পার্থ্যক্য |


৬. বুল : বুল মার্কেট হলো বাজারের এমন সময় যেখানে বিনিয়োগকারীগণ দামের বৃদ্ধির আসা করে থাকে | 


৭. বেয়ার  : বেয়ার মার্কেট হলো বাজারের এমন সময় যেখানে বিনিয়োগকারীগণ দামের পতনের আসা করে থাকে |


৮. লিমিট অর্ডার : এটি একপ্রকার অর্ডারের ধরণ যেখানে সিস্টেমে প্রদানকরা নির্দিষ্ট দামে বাই / সেল এক্সিকিউট হয় |


৯.  মার্কেট অর্ডার :  চলতি মার্কেটের সম্ভাব্য সেরা দামে ছোট জলদি এক্সিকিউট হয় | 


১০. ডে অর্ডার : ব্রোকারকে প্রদান করা একটি অর্ডারের ধরণ – যদি নির্দিষ্ট দিনে সেই দাম এক্সিকিউট না হয় তাহলে সেই অর্ডার অগ্রাহ্য হয়ে যাবে | 


১১. ভোলাটিলিটি : দামের দ্রুত আপ ও ডাউন হওয়ার বিষয়টিকে বোঝায় |


১২. গোয়িং লং : দামের বৃদ্ধির আসতে কম দামে কিনে বেশি দামে বিক্রয় করার কৌশল |


১৩ . অ্যাভারেজিং ডাউন : দামের বৃদ্ধির আশাতে ক্রয় করা হলেও কোন কারণে দামের পতন কেনা দামের থেকেও নিচে চলে যায় | অথবা শর্ট সেলের ক্ষেত্রে দাম পরনের আশায়বিক্রয় করা হলেও দামের বৃওদ্ধি ঘটে যায় |


১৪ .  ক্যাপিটালাইজেশন  : কোনো কোম্পানির ভ্যালু / মূল্য বিচার করার একটি মানদণ্ড |


১৫. ফ্লোট :  ইনসাইডারের সংরক্ষিত শেয়ারের অতিরিক্ত যে স্টকগুলি লেনদেন হওয়ার যোগ্য |


১৬ .অথোরইজড শেয়ারস :   ইনসাইডারের সংরক্ষিত শেয়ারের অতিরিক্ত যে স্টকগুলি লেনদেন হওয়ার যোগ্য | 


১৭ . IPO  : এটি হলো ” ইনিশিয়াল পাবলিক অফার ” যখন কোনো প্রাইভেট কোম্পানি পাবলিক ট্রেডেড কোম্পানিতে রূপান্তর ঘটাতে চলেছে | 


১৮. সেকেন্ডারি অফারিং : আগ্রহী বিনিয়োগকারীদের বেশি পরিমান স্টক বিক্রয় করে টাকা বৃদ্ধির একটি উপায় | 


১৯ . ডিভিডেন্ড  : কোম্পনীর লভ্যাংশ যা শেয়ার হোল্ডারগণ পাওয়ার অধিকারী |


২০. ব্রোকার : বিনিয়োগকারীদের পক্ষ থেকে শেয়ার কেনা বেচা করে থাকে |


২১ . এক্সচেঞ্জ : এই ক্ষেত্রে এক্সচেঞ্জ হলো একটি বিশেষ জায়গা যেখানে বিভিন্ন বিনিয়োগ দ্রব্য ট্রেড হয়ে থাকে |


২২ . পোর্টফোলিও : সামগ্রিক দিক থেকে সংগৃহিত আপনার সকল বিনিয়োগের সমষ্টি |


২৩.মার্জিন : একজন বিনিয়োগকারী ব্রোকারের কাছে মার্জিন অ্যাকাউন্টে টাকা গচ্ছিত রাখে শেয়ার ক্রয় করার জন্য |


২৪. সেক্টর : এক খাতে শেয়ারের একটি গ্রুপ |


২৫. স্টকস সিম্বল  : দুই বা ততোধিক আলফাবেট ও কিছু ক্ষেত্রে নাম্বারের সমষ্টিগত চিহ্ন যার দ্বারা এক্সচেঞ্জ কোনো স্টককে সনাক্ত করে থাকে |

Post a Comment

Previous Post Next Post