অবশেষে গণপরিবহন চালুর সিন্ধান্ত, তারিখ জানালেন মন্ত্রণালয়

 

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আগামী ৬ই মে থেকে নিজ নিজ জেলায় গণপরিবহণ চলবে। তবে ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে। এছাড়া কঠোর বিধিনিষেধ চলবে ১৬ই মে পর্যন্ত। এসময় মাস্ক না পরলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


এর আগে, সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে বাসসহ গণপরিবহন চালুর দাবি উঠলেও স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দূর পাল্লার বাস ছাড়ার সময় এখনও আসেনি। তবে রাজধানীর ভেতরে গণপরিবহন চালু হতে পারে।


আজ সোমবার (৩ মে) মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে দুটি অ্যাম্বুলেন্স এবং একটি লাশবাহী গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।



আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, রাজধানীর মধ্যে গণপরিবহন চলতে পারে। কিন্তু জেলা থেকে জেলায় গণপরিবহন চলার মত পরিস্থিতি তৈরি হয়নি। স্বাস্থ্যবিশেষজ্ঞদের সুপারিশে দেশে লকডাউন চলছে। এপ্রিল মাসে করোনা সংক্রমণ ও মৃত্যু বেশি থাকলেও এখন কিছুটা কমে আসছে। করোনা নিয়ন্ত্রণে আরও কিছুদিন গণপরিবহণ চলাচল বন্ধ রাখতে হবে।


সুপারিশগুলোর মধ্যে অন্যতম হলো- স্বাস্থ্যবিধি না মানলে ২৪ ঘণ্টার মধ্যে দোকানপাট বন্ধ করে দেওয়া হবে, কর্মহীন পরিবহন শ্রমিকদের প্রণোদনা নিশ্চিতকরণের বিষয়ে গুরুত্ব দেওয়া, মাস্কের ব্যবহার শতভাগ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জেল-জরিমানা, গার্মেন্টসহ সব কলকারখানার কর্মচারীদের ছুটি বাতিল করে নিজ নিজ কর্মস্থলে অবস্থান নিশ্চিতকরণ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটিতে কর্মস্থলে অবস্থান নিশ্চিত করা।

Post a Comment

Previous Post Next Post