অগ্রণী ইন্স্যুরেন্সের ইপিএস ও তাকাফুল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

 



পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (৮ মে) অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করে তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


জানা যায়, প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৩১ পয়সা।


একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ১৮ টাকা ৪০ পয়সা। গতবছর একই সময়ে এনএভি ছিলো ১৮ টাকা ১১ পয়সা।




 পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২০ হিসাববছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। ।


আগামী ৩ জুলাই ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ জুন।

Post a Comment

Previous Post Next Post