পরিচালকের সঙ্গে প্রেম করছেন এই নায়িকা

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন ছড়াচ্ছেন। বিভিন্ন ছবি পোস্ট করে তরুণ-যুবকদের মনে ঝড় তুলেছেন তিনি। টলিউডে কান পাতলেই এখন শোনা যাচ্ছে তার কথা। তিনি জিনা তরফদার।


তবে অন্য এক কারণে জিনাকে ঘিরে কৌতূহল বাড়ছে। টলিউডের এক জনপ্রিয় পরিচালকের সঙ্গে নাকি ডেট করছেন উঠতি এই অভিনেত্রী! খবর জিনিউজের।

একটি বিউটি প্যাজেন্টে প্রথমে অংশগ্রহণ করেন জিনা। প্রতিযোগিতায় না জিতলেও তার চেহারার আলগা চটক চোখ টেনেছিল অনেকেরই। সেখান থেকে সুযোগ পান মডেলিংয়ে। জিনার যাত্রা শুরু সেই থেকেই।     


একসময় তিনি ছিলেন এক টেলিভিশন শোয়ের সঞ্চালিকা। সেখান থেকেই তার এক্সপ্রেশন দেখে পছন্দ করেন পরিচালক, সুযোগ পান সিনেমায়। তারও স্বপ্ন ছিল অভিনয় করার, ব্যাস নেমে পড়লেন ময়দানে।

প্রথম সুযোগ পান পরিচালক অভিরূপ ঘোষের ‘জম্বিস্তান’ ছবিতে। রুদ্রনীল ঘোষ, রজতাভ দত্ত, তনুশ্রী চক্রবর্তীর কোস্টার ছিলেন জিনা।


বেশ কিছু সংস্থার বিজ্ঞাপনে মডেলিংও করেছেন এই ভিডিও জকি। জলপাইগুড়ির মেয়ে কলকাতায় গিয়ে নিজের স্বপ্নপূরণ করার লক্ষ্যে এগোচ্ছিলেন। হঠাৎই লকডাউন হয়ে যাওয়ায় বাড়ি ফিরে যেতে হয় তাকে। গত বছরের পুরোটাই সুস্থ স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় কেটে যায় অভিনেত্রীর।

ঠিক সেই সময় টলিউডের প্রথম সারির পরিচালকের কাছ থেকে গুরুত্বপূর্ণ একটি ছবিতে অভিনয়ের সুযোগ আসে। ইচ্ছে থাকলেও পরিচালককে না বলতে হয়। কারণ সেই সময়ে জলপাইগুড়ি থেকে কলকাতায় যাওয়া সম্ভব ছিল না। ২০ বছরের জিনাকে ছাড়তে রাজি হননি অভিভাবকেরা। পরিচালক যদিও নাছোড়বান্দা, তিনিই রাজি করান জিনাকে।  

উত্তম কুমারের জীবন নিয়ে ছবিতে সেকেন্ড লিড নায়িকা তিনি। শোনা যাচ্ছে, তার সঙ্গে নাকি প্রেম জমে উঠেছে পরিচালকের। আর তাতেই চর্চায় উঠে এসেছেন জিনা। নেটদুনিয়া কাঁপাচ্ছেন অভিনেত্রী।

Post a Comment

Previous Post Next Post