সর্বশেষ আপডেট বনানীতে ৬ তলা ভবনে আগুন

 

রাজধানীর বনানীতে একটি ছয়তলা ভবনে আগুন লেগেছে। 



ওই ভবনের তিনতলায় মঙ্গলবার বেলা ১১টা ৪২ মিনিটে আগুন লাগে।  


ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে।


 আগুন লাগার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার। 



 

রাসেল শিকদার বলেন, বনানীর ছয়তলা একটি করপোরেট ভবনের তিনতলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। 


তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Post a Comment

Previous Post Next Post