মোজাফফর হোসেন স্পিনিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ

 


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সমাপ্ত সময়ে কোম্পানিটি লোকসান থেকে মুনাফায় ফিরেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৪৯ টাকা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.২৬ টাকা। এছাড়া নয় মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ০.১২ টাকা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.৮৮ টাকা।


শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভ (এনওসিএফপিএস) ৫ টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৪.০৮ টাকা।

Post a Comment

Previous Post Next Post