বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৬ হাজার ৮০৭ কোটি ৬৭ লাখ ৬০ হাজার ৬২১ টাকা। এর মধ্যে ১০ কোম্পানির লেনদেন হয়েছে দুই হাজার ২১২ কোটি ৭১ লাখ ৫২ হাজার টাকা। যা ডিএসই লেনদেনের ৩২.৫০ শতাংশ। অর্থাৎ সপ্তাহজুড়ে ১০ কোম্পানির কব্জায় ছিল ডিএসই মোট লেনদেনের ৩২.৫০ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-বেক্সিমকো লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স, লাফার্জহোলসিম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, প্রভাতী ইন্স্যুরেন্স, ম্যাকসন স্পিনিং, বিডি ফাইন্যান্স এবং ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড।
কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের প্রথম স্থানে ছিল বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮৫৫ কোটি ৭৩ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর মোট লেনদেনে এ কোম্পানির অংশগ্রহণ ছিল ১২.৫৭ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯ কোটি ৬২ লাখ ৭০ হাজার ১৭৫টি শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেন তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইনান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৫৬২টি শেয়ার। যার বাজার মূল্য ২১৯ কোটি ৭২ লাখ ১০ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে এই কোম্পানির অংশগ্রহণ ছিল ৩.২৩ শতাংশ।
লাফার্জহোলসিম সিমেন্ট লেনদেনের তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। কোম্পানিটির ৩ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার ১০৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০৫ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার টাকা। ডিএসইর মোট লেনদেনে এই কোম্পানির অংশগ্রহণ ছিল ৩.০২ শতাংশ।
চতুর্থ স্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের লেনদেন হয়েছে ৯০ লাখ ৮৯ হাজার ৬৩০টি শেয়ার। যার বাজার মূল্য ছিল ১৭০ কোটি ১১ লাখ ৩২ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৫০ শতাংশ।
পঞ্চম স্থানে ছিল ন্যাশনাল ফিড মিল লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৬৯ লাখ ৯৩ হাজার ৫৪৭টি। যার বাজার মূল্য ১৬৩ কোটি ৩২ লাখ ২৭ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৪০ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক লেনদেনে অবদান রাখার অন্যান্য শীর্ষ কোম্পানিগুলো হলো- রবি আজিয়াটার ২.০৭ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ১.৭৯ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ১.৭৫ শতাংশ, বিডি ফাইন্যান্সের ১.৬৪ শতাংশ, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো কোম্পানির ১.৫৩ শতাংশ।
