সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বিভিন্ন সংবাদমাধ্যমে করোনার কারণে পদ্মাসেতুর মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে বলে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা সত্য নয়।
নিজের সরকারি বাসভবনে শুক্রবার (৭ মে) বিকেলে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।
ব্রিফিংয়ে সেতুমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী বছর জুনের মধ্যেই পদ্মাসেতুর কাজ সমাপ্ত হবে এবং যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আজ ঐতিহাসিক ৭ মে। বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে একটি স্মরণীয় দিন। ২০০৭ সালের এই দিনে তৎকালীন তত্ত্বাধায়ক সরকার ঘোষিত জরুরি অবস্থা চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে শত প্রতিকূলতা উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে দিশে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কোন অন্যায় করেনি বলে বুকে ছিল তার অসীম সাহস। এদেশের মাটি ও মানুষই শেখ হাসিনার রাজনীতির মূলশক্তি। তাইতো কোন ষড়যন্ত্রই দেশরত্ন শেখ হাসিনাকে সেদিন ঠেকিয়ে রাখতে পারেনি।
