৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক লিমিটেড। রোববার (৯ মে) অনুষ্ঠিত ব্যাংকটির বোর্ড সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে সহযোগী কোম্পানির আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৮১ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ২ টাকা ১১ পয়সা (রিস্টেটেড)।
গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৪ টাকা ৯৮ পয়সা।
ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৩০ জুন, বুধবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ জুন ।
প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। রোববার (৯ মে) অনুষ্ঠিত ব্যাংকটির বোর্ড সভায় প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৬০ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ৫৫ পয়সা।
অন্যদিকে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) এককভাবে সিটি ব্যাংকের শেয়ার প্রতি আয় (সলো ইপিএস) হয়েছে ৬০ পয়সা, যা গত বছর একই সময়ে ছিল ৫৯ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৬২ পয়সা।

