বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

 




সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮১টির বা ৫০.১৩ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে লুব রেফ বাংলাদেশ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস বুধবার লুব রেফ বাংলাদেশ লিমিটেডের ক্লোজিং দর ছিল ৩৪ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৭ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে লুব রেফ বাংলাদেশ লিমিটেড ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিংয়ের ১০ শতাংশ, ই-জেনারেশনের ৯.৯৬ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৯.৯৩ শতাংশ, তৌফিকা ফুডের ৯.৭৫ শতাংশ, জিবিবি পাওয়ারের ৯.৭৩ শতাংশ, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ৯.৫৫ শতাংশ, তশরিফা ইন্ডাস্ট্রিজের ৯.৫৫ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৯.৩৪ শতাংশ এবং এআইবিএল-১ম মিউচুয়াল ফান্ডের ৯.২৭ শতাংশ দর বেড়েছে।

Post a Comment

Previous Post Next Post