বরগুনায় বাড়ি ফাঁকা পেয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার (৩ মে) ধর্ষণের শিকার ওই গৃহবধূ বেতাগী থানায় মামলাটি দায়ের করেন।
এ ঘটনা ঘটে বেতাগী উপজেলার শরিষামুড়ি ইউনিয়নে। মামলা সূত্রে জানা যায় যে, গৃহবধূর স্বামী ইমরান মৃর্ধা ঢাকায় চাকরি করে। শ্বশুর-শাশুড়ি নিয়ে স্বামীর সাথে তিনি বাড়িতে থাকেন।
গৃহবধূর শাশুড়ির ছোট ভাই ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় ঘটনার দিন সন্ধ্যা ৬টায় তাকে দেখার জন্য তাদের বাড়িতে যায়। ওই সুযোগে খলিল হাওলাদারের ছেলে নাঈম ঘরের সামনের দরজায় এসে ডাক দিলে গৃহবধূ দরজা খুলে। ইফতারের আগমুহূর্তে তখন নাঈম পলিথিনে কিছু ইফতার দেয়। মিষ্টিগুলো নিয়ে ঘরের খাবার রুমে গিয়ে রেখে পুনরায় সামনের দরজা আটকাতে আসে নাঈম ঘরে ধর্ষণ করে। এ ঘটনায় ওই গৃহবধূ বেতাগী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপু এ ব্যাপারে বলেন, থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
