ব্লক মার্কেটে এনআরবিসি ব্যাংকের বড় লেনদেন

 



 সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২১ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিগুলোর ৯২ লাখ ৯৪ হাজার ৮৪৭টি শেয়ার ৮৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২১ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে।


কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের। ব্যাংকটির লেনদেন হয়েছে ৭ কোটি ৯৭ লাখ ১৮ হাজার টাকার শেয়ার।


এছাড়া বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানির ১ কোটি ৪৮ লাখ টাকার, তৌফিকা ফুডসের ১ কোটি ৩১ লাখ ৭৬ হাজার টাকার, বৃটিশ অ্যামেরিকান টোব্যাকো কোম্পানির ১ কোটি ৮ লাখ টাকার, কাট্টালী টেক্সটাইলের ৯৯ লাখ ৯৯ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলের ৯৮ লাখ টাকার, সিটি ব্যাংকের ৯১ লাখ ৩৫ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ৭৯ লাখ ৮০ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ৭৬ লাখ ৪৪ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ৭৩ লাখ ৫৭ হাজার টাকার, ডেলটা স্পিনিংয়ের ৭২ লাখ ৫৪ হাজার টাকার, ফার ইস্ট লাইফের ৭০ লাখ ১১ হাজার টাকার, ডেলটা ব্র্যাক হাউজিংয়ের ৬৮ লাখ ২৯ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ৫৯ লাখ ৭৭ হাজার টাকার, বিডি থাইয়ের ৩৭ লাখ ২০ হাজার টাকার, প্রগতি লাইফের ৩১ লাখ ৯৮ হাজার টাকার, ওয়ালটনের ৩১ লাখ টাকার, এস্কোয়ার নিটের ২০ লাখ ৯৬ হাজার টাকার, এপোলো ইস্পাতের ১৯ লাখ ২০ হাজার টাকার, বিবিএস ক্যাবলসের ১২ লাখ ৫২ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১১ লাখ ৯ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৯ লাখ ১০ হাজার টাকার, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ডের ৮ লাখ ৫৪ হাজার টাকার, উত্তরা ব্যাংকের ৬ লাখ ২৩ হাজার টাকার, অগ্রণী ইন্সুরেন্সের ৬ লাখ ১০ হাজার টাকার, এডিএন টেলিকমের ৫ লাখ ৫৫ হাজার টাকার, কোহিনুর ক্যামিক্যালের ৫ লাখ ৩১ হাজার টাকার এবং আজিজ পাইপেসের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Post a Comment

Previous Post Next Post