৮ বছর নি’ষিদ্ধ বাংলা’দেশের সা’বেক বোলিং কোচ

 

সব ধরনের ক্রিকেট কার্যক্রমের ও’পর ৮ বছরের নি’ষেধাজ্ঞা পেয়েছেন সাবেক বাংলাদেশ বোলিং কোচ ও জিম্বাবুয়ে অধিনায়ক হিথ স্ট্রিক। তার বি’রুদ্ধে অভিযোগ অবশ্য খুব গু’রুতর। দু’র্নীতি বি’রোধী ৫টি অভিযোগ আনা হয়েছে তার বি’রুদ্ধে। সেসব তিনি আবার স্বীকারও করে


নিয়েছেন!সাবেক জিম্বাবুয়ে বোলার অনেক দিন ধরেই ত’দন্তের মুখে ছিলেন। বলা হচ্ছিল ২০১৭-২০১৮ সালে তিনি কোচ থাকার সময়ে জু’য়াড়িদের অন্যায় সুবিধা পাইয়ে দিতেন। যেসব ম্যাচগুলো নিয়ে অভিযোগ উঠেছে, সেখানে রয়েছে আইপিএল, বিপিএল ও আফগানিস্তান প্রিমিয়ার লিগ। এছাড়া আন্তর্জাতিক বেশ কিছু সিরিজও রয়েছে।


আন্তর্জাতিক যেসব ম্যাচগুলোর কথা বলা হয়েছে সেখানে রয়েছে ২০১৮ সালের জিম্বাবুয়ে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজ। এছাড়া রয়েছে ২০১৮ সালের জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজও। সেসব ম্যাচগুলোতে কোচ থাকার সময়ে স্ট্রিক নাকি জু’য়াড়িদের কাছে ত’থ্য পা’চার করতেন!


শুরুতে অভিযোগ উড়িয়ে দিলেও পরে অবশ্য তিনি সেসব স্বীকার করে নিয়েছেন। এই অবস্থায় তিনি ক্রিকেট ‍দুনিয়ায় ফিরতে পারবেন ২০২৯ সালের ২৮ মার্চ!


স্ট্রিকের বি’রুদ্ধে আনা অভিযোগ নিয়ে আইসিসির জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘সাবেক অধিনায়ক ও কোচ হিসেবে তিনি আস্থার জায়গায় আসীন ছিলেন। এর ফলে খেলাটির সততা বজায় রাখার দায়িত্বও তার ও’পর বর্তায়।


কিন্তু তিনি চারবার দু’র্নীতি বি’রোধী ধারা ভঙ্গ করেছেন। এর মাঝে ছিল চার খেলোয়াড়ের কাছে প্রস্তাব সহজতর করে দেওয়ার বি’ষয়টিও। অনেক্ষেত্রে তিনি আমাদের ত’দন্তে বা’ধা ও বিলম্বিত করার চেষ্টাও করেছেন।’

Post a Comment

Previous Post Next Post