ধারাবাহিক নয় কার্যদিবস উত্থানের পর আজ সোমবার (২৬ এপ্রিল) পুঁজিবাজারে কিছুটা সংশোধন হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১২ পয়েন্টের সামান্য বেশি। কিন্তু সামান্য সংশোধনের বাজারে আজ তালিকাভুক্ত তিন খাতের শেয়ারে বড় সংশোধন হয়েছে। খাত ৩টি হলো-আর্থিক, ইন্সুরেন্স ও মিউচ্যুয়াল ফান্ড খাত।
আজ সবচেয়ে বেশি দর সংশোধন হয়েছে আর্থিক খাতে। এখাতে লেনদেন হওয়া ২২টি কোম্পানির মধ্যে দর কমেছে ১৯টির, দর অপরিবর্তিত রয়েছে ৩টির। এখাতে আজ কোন কোম্পানির দর বাড়েনি। দর বেশি কমেছে মাইডাইস ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, বিএফআইসি ও লঙ্কাবাংলা ফাইন্যান্সের। কোম্পানিগুলোতে আজ সেল প্রেসার বেশি থাকাতে দর কমেছে সাড়ে ৫ শতাংশ থেকে প্রায় ৪ শতাংশ পর্যন্ত।
দর সংশোধনের দ্বিতীয় খাত ছিল মিউচ্যুয়াল ফান্ড। এখাতের ৩৭টি ফান্ডের মধ্যে আজ দর কমেছে ২৭টির, দর বেড়েছে ৩টির, দর অপরিবর্তিত ছিল ৭টির। খাতটিতে বেশি দর কমেছে আইসিবি অগ্রণী ওয়ান, ভিএএমএলআবি, এসইএমএলএলইসি, আইসিবি সোনালী ওয়ানের। ফান্ডগুলো ইউনিট দর কমেছে প্রায় ৪ শতাংশ থেকে সাড়ে ৩ শতাংশ।
অন্যদিকে, ইন্সুরেন্স খাতে লেনদেন হওয়া ৪৯টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৩৯টির, দর বেড়েছে ৬টির, দর অপরিবর্তিত রয়েছে ৪টির। খাতটিতে আগেরদিন বড় চাঙ্গাভাব থাকলেও আজ পতন প্রবণতা ভর করেছে। আজ ডিএসইর পতনের শীর্ষ তালিকায় আধিপত্য ছিল ইন্সুরেন্স খাতের। এখাতে বড় বিনিয়োগকারীরা আজ প্রপিট টেকিং মুডে ছিলেন বিধায় খাতটির শেয়ারে বড় পতন হয়েছে-এমনটাই মনে বাজার সংশ্লিষ্টরা।
সূএঃ শেয়ারনিউজ
