ঋতুস্রাবের পাঁচদিন আগে ও পরে করোনার টিকা নেয়া যাবে কি?

 

ঋতুস্রাবের পাঁচ দিন আগে এবং পরে করোনাভাইরাসের টিকা নেয়া উচিত নয় নারীদের- গত কয়েকদিন ধরে ভারতে সোশ্যাল মিডিয়ায় এমন একটি বার্তা ঘুরছে।


তবে সেই দাবি পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।


টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে টিকা সংক্রান্ত একাধিক তথ্য। রটে যায় ঋতুস্রাব চলাকালীন টিকা নেয়া যাবে না। তা নিয়ে নানা রকম তথ্যও সামনে আসে। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় গুজব। একাধিক তথ্যে বিভ্রান্তির শিকার হন নারীরা। আশঙ্কায় টিকা নেয়ার সিদ্ধান্তও বদল করে ফেলেন অনেকে। 


বিষয়টি প্রকাশ্যে আসতেই বিভ্রান্তি কাটাতে সরব হয় দেশটির কেন্দ্রীয় সরকার। বিবৃতি দিয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়, ১৮ বছরের ঊর্ধ্বে সবার জন্য ১ মে থেকে টিকাকরণের ঘোষণা করেছে কেন্দ্র। কিন্তু সম্প্রতি গুজব ছড়িয়েছে। তথাকথিত বিশেষজ্ঞদের মুখে কথা বসিয়ে বলা হচ্ছে, ঋতুচক্র অনুযায়ী, ঋতুস্রাবের পাঁচ দিন আগে এবং পাঁচ দিন পরে টিকা নেয়া উচিত নয়। 


প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) জানায়, ঋতুচক্রের পাঁচ দিন আগে ও পরে নারীদের টিকা নেয়া উচিত নয় বলে নেটমাধ্যমে যে তথ্য ঘুরে বেড়াচ্ছে, তা একেবারেই ভুয়া। গুজবে কান দেবেন না।

Post a Comment

Previous Post Next Post