বিধিনিষেধে বেড়েছে লকডাউনের আরও এক সপ্তাহ; নতুন যেসব নিয়ম

 

গত ১৪ এপ্রিল থেকে দেশে যে কঠোর বিধিনিষেধ চলছে, তার মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত ছিল। এখন এক সপ্তাহ বেড়ে তা ৫ মে পর্যন্ত কার্যকর হবে।

প্রতিমন্ত্রী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে কোভিড-১৯ বিস্তার রোধে চলমান বিধিনিষেধ আরো এক সপ্তাহ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন হতে পারে জানিয়ে ফরহাদ হোসেন বলেন, এর আগে যে বিধিনিষেধগুলো ছিল, সেগুলো এখনও কার্যকর হবে। তবে এ সময় দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে।


Post a Comment

Previous Post Next Post