পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২০ হিসাব বছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত হিসাব বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ৯৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৪০ পয়সা।
অন্যদিকে আলোচিত বছরে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ২ টাকা ৮১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৩১ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমন্বিতভাবে ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৮ টাকা ৮৯ পয়সা।
আগামী ২৭ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ মে ২০২১।
সূএ: শেয়ারনিউজ
