পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় কোম্পানি ডিভিডেন্ড ও প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করার জন্য আজ বিকালে বোর্ড সভায় বসছে। সভায় কোম্পানিগুলো সমাপ্ত হিসাব বছরে নীরিক্ষিত এবং চলতি হিসাব বছরের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ইসলামী ব্যাংক: কোম্পানিটির বোর্ড সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
পদ্মা অয়েল লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৮০ পয়সা।
পদ্মা অয়েল লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৮০ পয়সা।
ব্যাংক এশিয়া লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।
শমরিতা হসপিটাল লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
আগের প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রাতি আয় হয়েছিল ১ টাকা ৩৫ পয়সা।
এবি ব্যাংক লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাব বছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।
এছাড়া, ম্যারিকোর বোর্ড সভা বিকাল ৪টায়, ন্যাশনাল টিউবসের বিকাল ৩টায়।
সূএ: শেয়ারনিউজ
