![]() |
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ১০ কোম্পানির ডিভিডেন্ড এবং প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করার জন্য বোর্ড সভা আজ (২৬ এপ্রিল) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : এনসিসি ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এপেক্স ফুটওয়্যার, পেনিনসুলা চিটাগাং, বিএসসি, আনোয়ার গ্যালভানাইজিং, ইজেনারেশন, সী পার্ল হোটেল, ইউনিলিভার এবং আইএফআইসি ব্যাংক।
কোম্পানিগুলোর মধ্যে এনসিসি ব্যাংকের বিকাল ৩টায়, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দুপুর ২.৩০টায়, এপেক্স ফুটওয়্যারের দুপুর ২.৩০টায়, পেনিনসুলা চিটাগাংয়ের বিকাল ৪টায়, বিএসসির দুপুর ২.৩৫টায়, আনোয়ার গ্যালভানাইজিংয়ের দুপুর ২.৩০টায়, ইজেনারেশনের বিকাল ৩টায়, সী পার্ল হোটেলের বিকাল ৩টায়, ইউনিলিভারের বিকাল ৪টায় এবং আইএফআইসি ব্যাংকের বোর্ড সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর মধ্যে এনসিসি ব্যাংক ও ক্রিস্টাল ইন্স্যুরেন্সের বোর্ড সভায় ডিভিডেন্ড এবং এপেক্স ফুটওয়্যার, পেনিনসুলা চিটাগাং, বিএসসি, আনোয়ার গ্যালভানাইজিং, ইজেনারেশন, সী পার্ল, ইউনিলিভার ও আইএফআইসি ব্যাংকের বোর্ড সভায় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
সূএঃ শেয়ারনিউজ
