হার্ট অ্যাটাকে মারা গেছেন অর্থমন্ত্রীর মেয়ের জামাই দিলশাদ

 

 

যুক্তরাজ্যের লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় মেয়ে কাশফি কামালের স্বামী মো. দিলশাদ হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৮ এপ্রিল) বাসার তালা ভেঙে স্থানীয় পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ সময় কাশফি কামাল সন্তানদের নিয়ে দেশে ছিলেন।


লন্ড‌নে বসবাসরত অর্থমন্ত্রী প‌রিবা‌রের ঘ‌নিষ্টজন সাংবা‌দিক রা‌জিব আহ‌মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দিলশাদ হোসেন ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ভাগ্নে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ফুফাতো ভাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।


জানা গেছে, লন্ডনের বাড়িতে নামাজের জন্য বন্ধুরা দিলশাদ হোসেনকে ডাকাডাকি করেন। কয়েকজন তাকে ফোনও করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে তারা দিলশাদকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় চিকিৎসক আসলে তাকে মৃত ঘোষণা করেন।


অর্থমন্ত্রীর পারিবারিক সূত্র জানায়, প্রাথমিকভাবে চিকিৎসক ধারণা করছেন দুইদিন আগে অর্থাৎ শুক্রবার দিলশাদ হোসেন হার্ট অ্যাটাকে মারা গেছেন। পরে পুলিশ খবর পেয়ে আজ তার মরদেহ উদ্ধার করেছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। লন্ডনের বাংলা‌দেশ হাইক‌মিশন বিষয়টি তদার‌কি কর‌ছে। স্থানীয় নিয়মকানুন মেনে মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।

Post a Comment

Previous Post Next Post