এবি ব্যাংকের বোনাস লভ্যাংশ ঘোষণা



পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক বাংলাদেশ লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।



সমাপ্ত ২০২০ হিসাব বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ এবি ব্যাংকের সমন্বিত ‌শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৫০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১৫ পয়সা।


অন্যদিকে সমাপ্ত হিসাব বছরে এককভাবে এবি ব্যাংকের ‌শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ৪৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ছিল ২১ পয়সা।


৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমন্বিতভাবে এবি ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩২ টাকা ২৬ পয়সা।


আগামী ১০ জুন, বৃহস্পতিবার বিকাল ৪টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ মে।


সূএ: শেয়ারনিউজ

 

Post a Comment

Previous Post Next Post