দেশে করো'নার ভ'য়াল থাবায় প্রা'ণহানি বেড়েই চলছে। দিন দিন আ'ক্রান্ত ও মৃ'তের সংখ্যা আশ'ঙ্কাজনক হারে বাড়ছে। তারপরও অনেকেই স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কাও করছে না। মহামা'রি করো'নাভাই'রাসে গত ২৪ ঘণ্টায় দেশের ইসিহাসে সর্বোচ্চ ৭৪ জন মা'রা গেছেন। এর আগে ২৪ ঘণ্টায় একসঙ্গে এত মানুষের মৃ'ত্যু কখনো হয়নি। এ নিয়ে মৃ'তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৫২১ জন।
গতকাল বৃহস্পতিবার করো'নায় মা'রা যাওয়া মোট মৃ'ত্যুর অর্ধেক মানুষের বয়সই ষাট বছরের ওপরে। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে দেখা যায়, মৃ'ত ৭৪ জনের মধ্যে ৪৬ জনেরই বয়স ষাটের ওপরে। ১৬ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। বাকিদের বয়স এর চেয়ে কম। ২০ বছরের নিচে কারও মৃ'ত্যু হয়নি গত একদিনে।
করো'নায় মা'রা যাওয়া বয়সভিত্তিক বিশ্লেষণের এক পরিসংখ্যানে দেখা যায়, মোট মৃ'ত্যুর পরিসংখ্যানেও বয়স্করা ঝুঁ'কিতে রয়েছে; ৯ হাজার ৫২১ জনের মধ্যে ৫ হাজার ৩৪৯ জনই ষাটোর্ধ্ব, যা শতকরা হিসেবে ৫৬ দশমিক ১৮ শতাংশ।এ ছাড়া ৫১ থেকে ৬০ বছর বয়সী মানুষ মা'রা গেছেন দুই হাজার ৩৪০ জন, যা শতকরা হিসেবে ২৪ দশমিক ৫৮ শতাংশ।৪১ থেকে ৫০ বছর বয়সী মানুষ মা'রা গেছেন এক হাজার ৬৫ জন, যা শতকরা হিসেবে ১১ দশমিক ১৯ শতাংশ।
৩১ থেকে ৪০ বছর বয়সী মানুষ মা'রা গেছেন ৪৭৩ জন, যা শতকরা হিসেবে ৪ দশমিক ৯৭ শতাংশ। ২১ থেকে ৩০ বছর বয়সী মা'রা গেছেন ১৮৫ জন, যা শতকরা হিসেবে ১ দশমিক ৯৪ শতাংশ। ১১ থেকে ২০ বছর বয়সী মা'রা গেছেন ৭০ জন, যা শতকরা হিসেবে ০ দশমিক ৭৪ শতাংশ। ০ থেকে ১০ বছর বয়সী মা'রা গেছে ৩৯ জন যা শতকরা হিসেবে ০ দশমিক ৪১ শতাংশ।
গত এক সপ্তাহ ধরে সংক্রমণ ও মৃ'ত্যুর আগের সব রেকর্ড ভেঙে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ শতাংশের বেশি, যা এক মাস আগেও ৫ শতাংশের নিচে ছিল। এ ছাড়া যারা করো'নাভাই'রাসে মা'রা যাচ্ছেন, তাদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি। এখন পর্যন্ত দেশে মোট মৃ'ত্যুর মধ্যে ৭ হাজার ১০০ জনই পুরুষ; যা ৭৪ দশমিক ৮৯ শতাংশ।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ৭৪ জন মা'রা যাওয়ার পাশাপাশি ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮৫৪ জন করো'না রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করো'না রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জনে।করো'নাভাই'রাস নিয়ে বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বি'জ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এদিন সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৩৯১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৩০ জন।এর আগে বুধবার (৭ এপ্রিল) দেশে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের দেহে করো'না শনাক্ত হয়। এ ছাড়া আ'ক্রান্তদের মধ্যে মা'রা যান আরও ৬৩ জন।
