হঠাৎ কালবৈশাখীতে মৃত্যুর ছোবল! বিস্তারিত

 



আজ রবিবার (৪ এপ্রিল) বিকেলে হঠাৎ করেই কালবৈশাখী ঝড় আ'ঘাত আনে। গাইবান্ধার সুন্দরগঞ্জ ও পলা'শবাড়ী উপজে'লায় ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। গাইবান্ধায় ঝড়ে গাছ চাপা পড়ে ও আতঙ্কে মৃ'তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। এছাড়াও বি'ধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। রাস্তায় ভেঙে পড়েছে গাছপালা। বৈদ্যুতিক তারের খুঁটি ভেঙে যাওয়ায় দুপুর থেকে পুরো জে'লায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

কুষ্টিয়ার ভেড়ামা'রায় হঠাৎ ঝড়ে উড়ে আসা টিনের আ'ঘাতে একজন নি'হত হয়েছেন। আজ ভেড়ামা'রা উপজে'লার দফাদার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নি'হত রবিউল ইস'লামের বাড়ি দৌলতপুর উপজে'লার তারাগুনিয়ায়। পু'লিশ জানায়, রবিউল ঝড়ের সময় দফাদার ফিলিং স্টেশনে আশ্রয় নিয়েছিলেন। এ সময় পাশ থেকে উড়ে আসা টিন তাকে আ'ঘাত করে। কে'টে যায় মুখমণ্ডল ও এর নিচের অংশ। এতে ঘটনাস্থলেই মৃ'ত্যু হয় তার।

আজ সন্ধ্যায় রাজধানীর উপর দিয়ে বয়ে গেছে ৬৬ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অনেক স্থানেই কালবৈশাখী ঝড় হয়েছে। রাজধানীতে হঠাৎ বয়ে যাওয়া ঝড়ে শি'শু তুয়া (৪), সায়মা আক্তার (৩৭) নামে এক নারী ও ফরিদ (৩৫) নামে এক রিকশাচালকসহ তিনজন আ'হত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতা'লের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

Post a Comment

Previous Post Next Post