বোর্ড সভার তারিখ জানিয়েছে ১৩ কোম্পানি

 



পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১৩ কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশ করার জন্য বোর্ড সভার তারিখ জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিগুলোর হলো তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিডিকম অনলাইন, ফার্মা এইডস, রূপালী ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস, সামিট পাওয়ার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, জেনারেশন নেক্সট ফ্যাশন, অগ্নি সিস্টেমস, বসুন্ধরা পেপার মিলস ও তিতাস গ্যাস লিমিটেড।


কোম্পানিগুলোর মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিডিকম অনলাইন, ফার্মা এইডস, রূপালী ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস, সামিট পাওয়ার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, জেনারেশন নেক্সট ফ্যাশন, অগ্নি সিস্টেমস, জেনারেশন নেক্সট ফ্যাশন, বসুন্ধরা পেপার মিলস ও তিতাস গ্যাসের বোর্ড সভা ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।


অন্যদিকে, প্রাইম ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩ মে ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৮ মে অনুষ্ঠিত হবে।


সূএ: শেয়ারনিউজ

Post a Comment

Previous Post Next Post