এমবি'বিএস ২০২০-২১ শিক্ষাবর্ষে' ভ'র্তি পরী'ক্ষার ফল প্র'কাশিত হয়েছে। রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য
অধিদপ্তরে স্বাস্থ্য শিক্ষা বিভাগের এক ব্রিফিংয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ এর ফল প্রকাশ করা হয়।
সন্ধ্যা ৭টার পর প্রেস ব্রিফিং থেকে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর।
এবাররের পরীক্ষায় মেধা তালিকায় প্রথম মিশোরী মুনমুন। তাঁর রোল নম্বর ২৫০০২৩৮।
মিশোরী পাবনা মেডিকেল কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাঁর মোট প্রাপ্ত নাম্বার ২৮৭.২৫। ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৮৭.২৫ নম্বর পেয়েছেন।
গত শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থী সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন। করোনার কারণে সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবার কেন্দ্র সংখ্যা ১৯টি এবং ভেন্যু সংখ্যা ৫৫টি করা হয়েছে
