পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি পাঁচটি হলো- এনআরবি কমার্সিয়াল ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, রূপালী ইন্সুরেন্স, পিপলস্ ইন্সুরেন্স ও ইস্টার্ন ইন্সুরেন্স। কোম্পানিগুলো সূত্রে ডিভিডেন্ড তথ্য জানা গেছে।
এনআরবি কমার্সিয়াল ব্যাংক : সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১২.৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড।
সমাপ্ত ২০২০ হিসাববছরে আইপিও পরবর্তী শেয়ার সংখ্যার নিরিখে কোম্পানিটির ডাইলুটেড ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৯৬ পয়সা। আগের হিসাবছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৯৮ পয়সা ছিল।
আগামী ২৬ জুন সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ মে।
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড: সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড।
সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। আগের হিসাববছরের একই সময়ে ১ টাকা ৬৩ পয়সা ছিল।
আগামী ৬ জুলাই ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ জুন।
সিটি জেনারেল ইন্স্যুরেন্সের
সিটি জেনারেল ইন্স্যুরেন্সের লোগোর
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ লভ্যাংশ দেবে। ঘোষিত লভ্যাংশের পুরোটাই নগদ।
আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা।গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ২৯ পয়সা।
রূপালী ইন্সুরেন্স : সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত ২০২০ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯০ পয়সা।
আগামী ৩ আগস্ট ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ জুন।
পিপলস্ ইন্সুরেন্স : সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত ২০২০ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৬ পয়সা।
আগামী ২৯ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ মে।
ইস্টার্ন ইন্সুরেন্স: সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত ২০২০ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা। আগের হিসাববছরের একই সময় ৩ টাকা ৬৫ পয়সা ছিল।
আগামী ২৯ জুলাই ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ মে।
গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৪৭ টাকা ৩৩ পয়সা।
রেকিট বেনকিজার
পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ১৪০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে লভ্যাংশ পাওয়া যাবে ১৪০ টাকা। দেশের পুঁজিবাজারে এটি লভ্যাংশের একটি রেকর্ড।আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা হয়।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।সর্বশেষ হিসাববছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৫৬ টাকা ৩৮ পয়সা।এই সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২৯০ টাকা ৫৭ পয়সা।গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭০ টাকা ৯৫ পয়সা।আগামী ২২ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানির ৬০তম বার্সীক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ মে।
