উদ্বেগজনক হারে বাড়তে থাকা করো'না সংক্রমণ ঠেকাতে ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপ করেছে সরকার।
এ বিধিনিষেধ চলাকালে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত
ও বেসরকারি অফিস এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দর
এবং তৎসংশ্লিষ্ট অফিসগুলো খোলা থাকবে।
সোমবার (১২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি
করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বন্ধ থাকছে যেসব অফিস
১৪ এপ্রিল সকাল ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত
বিধিনিষেধ চলাকালে বন্ধ থাকবে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং
আর্থিক প্রতিষ্ঠান। এ সময় এসব প্রতিষ্ঠানের সব কর্মক'র্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থল
এলাকায় অবস্থান করবেন। প্রজ্ঞাপনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
খোলা থাকছে যেসব অফিস
সাত দিনের বিধিনিষেধ চলাকালে বিমান, সমুদ্র, নৌ ও
স্থল বন্দর এবং তৎসংশ্লিষ্ট অফিসগুলো খোলা থাকবে।এছাড়া আইন-শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা,
যেমন- কৃষি উপকরণ (সার, বীজ, কী'টনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য
পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি,
ফায়ার সার্ভিস, বন্দরগুলোর (স্থল, নদী ও সমুদ্রবন্দর) কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট
(সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা,
ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অ'ত্যাবশ্যকী'য় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস, তাদের
কর্মচারী ও যানবাহন এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
অন্যদিকে, শিল্প-কারখানাগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ
করে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। তবে শ্রমিকদের স্ব স্ব প্রতিষ্ঠান থেকে নিজস্ব
পরিবহন ব্যবস্থাপনায় আনা-নেওয়া নিশ্চিত করতে হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
