এবার করোনায় আক্রান্ত শুভশ্রী

 

চিত্রনায়ক জিৎ- এর করোনায় আক্রান্ত হওয়ার খবরের রেশ ঘুচতে না ঘুচতেই এবার আক্রান্ত হলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুর ২টার দিকে ইনস্টাগ্রাম পোস্টে এ তথ‌্য জানান তিনি।


মঙ্গলবার দুপুরে নিজে এক বিবৃতিতে শুভশ্রী গাঙ্গুলি জানিয়েছেন, ” আমি কোভিড ১৯ পজিটিভ। ইউভান সম্পূর্ণ সুস্থ আছে এবং কেয়ারটেকারের সঙ্গে আছে। রাজ ব্যারাকপুরে রয়েছে। আমি নিজেকে সম্পূর্ণ আইসোলেশনে রয়েছি এবং সমস্ত নিয়ম মেনে চলছি পরিবারের সুরক্ষার কথা ভেবে। দয়া করে মাস্ক পরুন, স্যানিটাইজার  ব্যবহার করুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন। এই ভাইরাস আবার ফিরে এসেছে। সকলে সাবধানে থাকুন।


 

তিনি আরো লিখেছেন, তার বাচ্চা সুস্থ আছে। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।স্বস্তির বিষয় হল তাঁর করোনা পজিটিভ হলেও অতিমারীর কবলে পড়েনি তাঁর সাত মাসের শিশুপুত্র ইউভান।


শুভশ্রী ২০১৮ সালের ১১ মে কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন।


এছাড়া গেল বছরের ১২ সেপ্টেম্বর পুত্রসন্তান আসে এই দম্পতির কোলে। ২০১৭ ও ২০১৮ সালে বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘নবাব’ ও ‘চালবাজ’ সিনেমায় অভিনয় করেছিলেন শুভশ্রী গাঙ্গুলি।

Post a Comment

Previous Post Next Post