বেতনসহ অ'তিরিক্ত ছুটি পেতে একই নারীকে চারবার বিয়ে, তিনবার ডিভোর্স



এবার তাইওয়ানের রাজধানী তাইপেতে একটি ব্যাংকে কেরানি হিসেবে কাজ করতেন এক ব্যক্তি। অ’তিরিক্ত ছুটি পেতে অদ্ভুত কার্যক্রম চালিয়ে আলোচনায় এসেছেন তিনি।

নিউজএইটিনের খবরে বলা হয়, ৩৭ দিনের ব্যবধানে এক নারীকে তিনি চারবার বিয়ে করেছেন এবং তিন বার ডিভোর্স দিয়েছেন।

ওই ব্যক্তির নাম জানা যায়নি। তবে তিনি বিয়ে উপলক্ষে ৩২ দিন ছুটি দাবি করেছেন। ব্যাংকটি তার বিয়ের জন্য মাত্র আট দিনের ছুটি মঞ্জুর করেছে। এরপর ওই ব্যক্তি নিজের পরিকল্পনা মতোই আ’দালতের দারস্থ হন।

আইনজীবী লিন বলেন, ২০২০ সালের ৬ এপ্রিল লোকটি প্রথম বিয়ে করেন এবং আট দিনের ছুটি কা’টান। পরে তার স্ত্রী'’কে তিনি তালাক দেন এবং একই নারীকে ১৭ এপ্রিল বিয়ে করেন। ফের আট দিন ছুটি কাটিয়ে তার স্ত্রী'’কে ২৮ এপ্রিল ডিভোর্স দেন।

একদিন পর আবার বিয়ে করেন। তৃতীয় ডিভোর্সটি দেন ১১ মে।

Post a Comment

Previous Post Next Post