চাঁদ দেখা যায়নি সৌদিতে , রোজার চূড়ান্ত সময় প্রকাশ

 


সৌদি আরবের আকাশে মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। আগামীকাল ১২ এপ্রিল শাবান মাসের শেষ দিন। অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে সৌদি আরবে শুরু হবে মাহে রমজান। রবিবার (১১ এপ্রিল) সংযু'ক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যমে এক প্রতিবদেনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি রোববার সন্ধ্যায় দেশটির কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযু'ক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যু'ক্তরাজ্য, যু'ক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই।

খালিজ টাইমস বলছে, খালি চোখে চাঁদ দেখার জন্য রোববার সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেছিল। এর আগে দেশটির সুপ্রিম কোর্ট দেশের সব মানুষকে দেশের যেকোনো স্থানে থেকে চাঁদ দেখার জন্য আহ্বান জানান।

ইস'লামের অন্যতম এক স্তম্ভ পবিত্র রমজান মাস। প্রত্যেক বছর অ'ত্যন্ত ধ'র্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মু'সলিম বিশ্বে পবিত্র এই মাস পালন করা হয়। এক মাস সংযম পালনের পর মু'সলমানরা শাওয়াল মাসের চাঁদ দেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন।

Post a Comment

Previous Post Next Post