‘জীবন দিয়ে দেবো, তবু ঈমান বিক্রি করবো না’

 

মাথায় কাফনের কাপড় বেঁধে মাঠে নামবো মন্তব্য করে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন, কোরআন ও সুন্নাহর বিরোধী প্রতিবাদ যেখানে চলবে, সেখানেই হেফাজতের বজ্রকণ্ঠ গর্জে উঠবে। সত্য কথা বলতে জীবন দিয়ে দেবো, তবুও ঈমান বিক্রি করবো না। এসময় ইসলামের বিরুদ্ধে কোনও কার্যক্রম হতে দেয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।


ইসলামিক ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক আজ বুধবার (৭ এপ্রিল) এ কথা বলেন।


এসময় মামুনুল হক বলেন, কাদিয়ানীদের বাংলার মাটি থেকে অমুসলিম হিসেবে ধর্মীয় পরিচয় নিশ্চিত করতে হবে। তারা মুসলিম নামধারী হিসেবে ধর্মপ্রাণ মানুষকে ধোঁকা দিচ্ছে। যতক্ষণ আমাদের ঈমানের দাবি আদায় না হবে, ততক্ষণ আমরা মাঠ থেকে পিছপা হবো না।


নিজের বক্তব্যে মামুনুল হক আরো বলেন, মানুষের হক নষ্ট করে কাদিয়ানীদের দোসর হিসেবে অনেকে কাজ করছে। খতমে নবুওয়্যাত নিয়ে টানা হেচড়া করার চেষ্টা করছে। এদের দমনে, শাহাদতের রক্ত দেয়ার জন্য কাফনের কাপড় পরে মাঠে নামতে প্রস্তুত আছি।

Post a Comment

Previous Post Next Post