করোনা ভাইরাসের (Corona Virus) প্রকোপ ক্রমান্বয়ে বেড়েই চলেছে৷ করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ এখন অবধি সবচেয়ে মারাত্মক প্রভাব ফেলেছে মহারাষ্ট্রে৷ তারকারাও একের পর এক করোনা পজিটিভ হচ্ছেন৷ এবার করোনা পজিটিভ হলেন ভোজপুরী ছায়াছবির জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা৷
বিগ বস (Bigg Boss) সূত্র ধরে সারা ভারতেও তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে৷ মোনালিসা (Monalisa) আবার আলাদা করে বাঙালি ফ্যানদের মধ্যেও প্রচণ্ড জনপ্রিয় ৷ ওটিটি প্ল্যাটফর্মের পপুলার সিরিজ দুপুর ঠাকুরপো-তে ঝুমা বৌদি হয়ে বাঙালিদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন মোনালিসা বা অন্তরা বিশ্বাস (Antara Biswas) ৷ এবার তিনিও করোনা পজিটিভ হয়েছেন৷ দিন কয়েক আগেও পুরোপুরি সুস্থ ছিলেন কারণ স্বামীর সঙ্গে দোল খেলার ছবিও পোস্ট করেছিলেন সুন্দরী তন্বী৷
তাঁর স্বামী বিক্রান্ত সিং রাজপুত (Vikrant Singh Rajpoot) এই খবর সুনিশ্চিত করেছেন৷ তিনি আবেদন করেছেন তাঁর ফ্যানরা যেন মোনালিসার দ্রুত আরোগ্যলাভের জন্য প্রার্থনা করেন৷
বিক্রান্ত জানিয়েছেন অভিনেত্রীর শরীর এখনও ঠিক রয়েছে৷ করোনা হলে অনেকেই হাইপার হয়ে যান৷ তিনি করোনা পজিটিভ হওয়ায় নমক ইশক কা -র শ্যুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মোনালিসার এখনও অবধি যে ধরণের করোনা হয়েছে তাতে শারীরিক কোনও অস্বস্তি নেই৷ তিনি ঠিক হয়ে গেলে শ্যুটিং ফের শুরু হবে৷
মোনালিস সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত অ্যাকটিভ ৷ তাঁর ইনস্টাগ্রামে ৪১ লক্ষ ফলোয়ার রয়েছে৷
