ছয় খাতে শেয়ার দর বৃদ্ধি শুন্য


 সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৭ এপ্রিল) পুঁজিবাজারে বড় পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০ খাতের মধ্যে ৬ খাতে কোনো কোম্পানির শেয়ার দর বাড়েনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


শেয়ার দর না বাড়া খাতগুলো হলো: প্রকৌশল, তথ্য প্রযুক্তি, টেলিযোগাযোগ, পেপার ও প্রিন্টিং, সেবা ও বিনোদন এবং ট্যানারি খাত।


প্রকৌশল খাত : প্রকৌশল খাতে লেনদেন হওয়া ৩৬টি কোম্পানির মধ্যে আজ ৩১টির শেয়ার দর কমেছে এবং ৫টির দর অপরিবর্তিত রয়েছে। এখাতে আজ কোন কোম্পানির দর বাড়েনি।


টেলিযোগাযোগ খাত : টেলিযোগাযোগ খাতে ৩টি কোম্পানির মধ্যে আজ ৩টিরই দর কমেছে। এখাতে কোন কোম্পানির দর বাড়েনি।


তথ্য প্রযুক্তি খাত : তথ্য প্রযুক্তি খাতে ১১টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২টির। এখাতে কোন কোম্পানির দর বাড়েনি।


পেপার ও প্রিন্টিং খাত : পেপার ও প্রিন্টিং খাতে ৪টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২টির। এখাতে কোন কোম্পানির দর বাড়েনি।


সেবা ও বিনোদন খাত : সেবা ও বিনোদন খাতে ৪টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২টির। এখাতে আজ কোন কোম্পানির দর বাড়েনি।


ট্যানারি খাত : ট্যানারি খাতে ৬টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ১টির এবং ৫টির দর অপরিবর্তিত রয়েছে। এখাতেও আজ কোন কোম্পানির দর বাড়েনি।


সূএ: শেয়ারনিউজ

Post a Comment

Previous Post Next Post