ক্ষমতা পরিবর্তনের সঙ্গে শুধু ইতিহাস পরিবর্তন নয়, ইতিহাসের বহুকিছু গায়েব বা উধাও হয়ে যাওয়ার নজির আমাদের জানা আছে। গুরুত্বপূর্ণ মা’মলার নথি গায়েব হয়ে যাওয়াও অস্বাভাবিক ঘটনা মনে করি না।
মাঝে-মধ্যেই এমন শোনা যায়। শাহেদ-সাবরিনাদের কা’ণ্ডও আম’রা খুব বেশিদিন মনে রাখিনি। সম্ভবত পৃথিবীতে শাহেদরাই পরীক্ষা না করে করো’না রিপোর্ট দেওয়ার একমাত্র ইতিহাস নির্মাতা। গাড়ির ব্যবসায়ীকে, বিল্ডিং নির্মাতা দলীয় ঠিকাদারকে করো’নার সময়ে মাস্ক সরবরাহের দায়িত্ব ও কেলেঙ্কারি সাময়িকভাবে আমাদের বিস্মিত করেছিল।
‘যা হওয়ার হয়ে গেছে’ সেসব ধুয়ে-মুছে সামনে এগিয়ে যাওয়ার মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আবার শুরু করেছি। কিন্তু, করো’নার দ্বিতীয় ঢেউ আমাদের আবার তাজ্জব করে দেওয়া ঘটনা সামনে নিয়ে এসেছে।
দুই হাজার শয্যার একটি হাসপাতাল গায়েব বা উধাও হয়ে গেছে। করো’না মহামা’রি মোকাবিলার জন্যে বসুন্ধ’রায় প্রায় ৩১ কোটি টাকা ব্যয়ে হাসপাতালটি বানিয়েছিল স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। দুই হাজার শয্যার করো’না আইসোলেশন হাসপাতালটি বানানোর সময় বলা হয়েছিল, পৃথিবীর আর কেউ এত অল্প সময়ে এত বড় হাসপাতাল বানাতে পারেনি।
গত বছরের ১৭ মে হাসপাতালটি উদ্বোধনের সময় স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ‘পৃথিবীর আর কেউ পারে নাই, উন্নত দেশও পারে নাই।’পৃথিবীর এত বড় ঘটনাটির এখন আর কোনো অস্তিত্ব নেই। পুরো হাসপাতালটি উধাও বা গায়েব হয়ে গেছে।
দেশের মানুষকে একাত্তর টেলিভিশন হঠাৎ করে এ তথ্য জানিয়ে তাজ্জব করে দিলো। তারা জানাল, চার মাস আগে এই হাসপাতালটি তুলে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বানানোর ছয় মাস পর্যন্ত দুই হাজার শয্যার হাসপাতা’লে একজনও রোগী ছিল না।
একদিকে হাসপাতা’লে জায়গা নেই, আরেকদিকে হাসপাতাল ফাঁকা। ছয় মাসে একজনও রোগী পাওয়া গেল না। এটাও কম তাজ্জব ঘটনা নয়। কেন রোগী থাকল না, সামনে আবার দরকার হতে পারে কি না, তা কারও বিবেচনায় আসেনি।
আরেকটি তাজ্জব ব্যাপার। এই তথ্যটিও জানিয়েছে একাত্তর টেলিভিশন। মহাখালীর ডিএনসিসি মা’র্কে’টের দ্বিতীয় তলায় গত বছর একটি হাসপাতাল বানানো হয়েছিল করো’না মহামা’রি মোকাবিলার জন্যে। অন্য হাসপাতালগুলোতে যখন স্থান সংকুলান হচ্ছিল না, তখন তড়িঘড়ি করে হাসপাতালটি বানানো হয়েছিল।
এক হাজার ৩৯০ শয্যার এই হাসপাতাল বানাতে খরচ হয়েছিল ১৩ কোটি ৫৬ লাখ টাকা।মহামা’রির প্রকোপ কমা’র পর আবার বেড়েছে। এই একই ভবনের পঞ্চ’ম তলায় এখন আরেকটি হাসপাতাল বানানো হচ্ছে। তাজ্জব ব্যাপার হলো, দোতলার হাসপাতালটি ধুলো-ময়লার স্তূপে পরিণত হয়েছে।
মাত্র কয়েক মাস আগে বানানো হাসপাতালটিতে কেন ধুলো-ময়লা জমল? কেন তা পরিষ্কার না করে, একই ভবনে আরেকটি নতুন হাসপাতাল বানানো হচ্ছে? আংশিক উত্তর পাওয়া গেছে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য থেকে। পঞ্চ’ম তলার হাসপাতাল নির্মাণকাজের অগ্রগতি দেখতে এসে নতুন হাসপাতা’লের প্রয়োজনীয়তা বোঝাতে গণমাধ্যমকে বলেছেন, ‘হাসপাতালগুলোতে এক ইঞ্চি জায়গায়ও নেই, যেখানে আরেকটি বেড রাখতে পারবেন। তখন বেডটা কোথায় দেবো? আপনাদের বাড়িঘরে বেড নিয়ে গেলে তো হবে না।’
স্বাস্থ্যমন্ত্রী ঠিক বলেছেন, বেড তো সাংবাদিকদের বাড়িঘরে বসানো যাবে না, হাসপাতা’লে বসাতে হবে। কিন্তু, উপস্থিত সাংবাদিকরা এই প্রশ্ন করেননি যে, দ্বিতীয় তলার হাসপাতালটি পরিষ্কার না করে কেন পঞ্চ’ম তলায় আরেকটি হাসপাতাল বানানো হচ্ছে?
আম’রাও একাধিকবার টেলিফোনে চেষ্টা করে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারিনি। করো’নার শুরুতে মাত্র ১০ দিনে এক হাজার শয্যার হাসপাতাল বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল চীন। যা দেখে আম’রা তাজ্জব হয়েছিলাম। তেজগাঁয়ে আকিজ গ্রুপের সহায়তায় গণস্বাস্থ্য কেন্দ্র মাত্র ২০-২৫ দিনে ৩০০ শয্যার একটি আধুনিক করো’না হাসপাতা’লের ৮০ শতাংশ কাজ সম্পন্ন করে তাজ্জব সংবাদের জন্ম দিয়েছিল।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিল ও আওয়ামী লীগ নেতারা মিছিল-সমাবেশ ও ভাঙচুর করে হাসপাতালটি নির্মাণ বন্ধ করে দিয়ে আরও বড় তাজ্জব সংবাদের জন্ম দিয়েছিলেন। তাদের যু’ক্তি ছিল আবাসিক এলাকায় করো’না হাসপাতাল করতে দেওয়া হবে না।
এখন একদিকে লকডাউন, নিষেধাজ্ঞা, সর্বাত্মক লকডাউন— শব্দমালা, আরেকদিকে শপিংমল-দোকান, গণপরিবহন চালু করে দিয়েছি। সংক্রমণ বাড়ছে হু হু করে। তাজ্জবের স্থান দখল করে নিয়েছে আশ’ঙ্কা-আতঙ্ক।
তথ্যসূত্রঃ দ্যা ডেইলি স্টার
