ন্যাশনাল টিউবসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

 



 পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টিউবস চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।


চলতি হিসাব বছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৫ পয়সা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ২৩ পয়সা।


এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের তিন মাসে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ৩ পয়সা।


২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫২ টাকা ৭৯ পয়সায়।


সূএ: শেয়ারনিউজ

Post a Comment

Previous Post Next Post