আনোয়ার গ্যালভানাইজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ

 


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


সমাপ্ত হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৬৪ পয়সা।


তিন প্রান্তিক মিলিয়ে তথা নয় মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ১২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ১ টাকা ৫৯ পয়সা ছিল।


সূএ: শেয়ারনিউজ

Post a Comment

Previous Post Next Post