হানিফ ফ্লাই ওভারে পড়েছিলো মামুনের মরদেহ

 

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের উপর থেকে রক্তাক্ত অবস্থায় মামুন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ওই যুবকের বয়স আনুমানিক ৩৪ বছর। গতকাল সোমবার (৫ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে হানিফ ফ্লাইওভারের উপর থেকে রক্তাক্ত অবস্থায় মামুনকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া বারোটার দিকে মামুনকে মৃত ঘোষণা করেন।

প্ত্ক্ষদর্শীরা জানান, ফ্লাইওভার থেকে মামুনকে রক্ত মাখা অবস্থাতে উদ্ধার করার সময় মৃত মানুনের পাশে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন তারা। এরপর তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, নিহত ওই যুবকের আইডি কার্ড থেকে তার নাম জানা গেছে। মামুন চাঁদপুরের উত্তর মতলবের জহিরুল ইসলামের ছেলে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে কোন একটি গাড়ি মোটরসাইকেলটিতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post