মোদি ও মমতাকে ব্যর্থতা স্বীকার করতে বললেন শ্রীলেখা

 

ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। রোজ হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। আক্রান্ত হচ্ছেন লাখ লাখ মানুষ। মৃত্যু ও আক্রান্তে নতুন নতুন রেকর্ড গড়ছে দেশটি।


এরমধ্যেই চলছে পশ্চিমঙ্গের বিধানসভা নির্বাচন।  এই ভোটকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কংগ্রেস ব্যাপক প্রচার চালাচ্ছে।  শোডাউন, পথসভা, মিছিল সবই করছেন স্থানীয় নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা।


এসব প্রচারে বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিও অংশ নিচ্ছেন। এ নিয়ে এ দুজনকে ছেড়ে কথা বলেননি টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সরাসরি নরেন্দ্র মোদি ও মমতা বন্দোপাধ্যায়কে আক্রমণ করে ফেসবুকে পোস্ট কররেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। 


শ্রীলেখা মিত্র সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘মোদি, দিদি স্বীকার করুন আপনারা দুজনই ভীষণভাবে ব্যর্থ হয়েছেন।’ 


ভারতে মহামারির ভয়ংকর ঢেউ যেন আটকানোই যাচ্ছে না। এমন পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ি করলেন শ্রীলেখা। 


বর্তমানে শ্রীলেখা অংশুমান প্রত্যুষের পরিচালনায় ‘নির্ভয়া’র শুটিং শুরু করেছেন। নতুন এই সিনেমায় রয়েছেন গৌরব চক্রবর্তীও। শুটিংয়ের ব্যস্ততা থাকলেও বামেদের হয়ে প্রচার করা থামাননি অভিনেত্রী। সেই ছবিও শেয়ার করেছেন ফেসবুকে। 


প্রচারে মাঠে শ্রীলেখা থাকলেও সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেছেন তিনি। 

Post a Comment

Previous Post Next Post