
।
ভা'রতের মহারাষ্ট্রের সতীশ পাবারাও দেশমুখ অদ্ভুত কা'ণ্ড করেছেন। তিনি স্থানীয় জে'লা প্রশাসকের কার্যালয়ের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসবার।
সম্প্রতি করো'না সংক্রমণের হাত থেকে বাঁচতে ঘোড়া নিয়ে অফিসে আসার অনুমতি চেয়েছেন সতীশ। এর পক্ষে যু'ক্তিসংগতও দেখিয়েছেন তিনি। শুধু করো'নার ভ'য় নয়, অনেক দিন ধরে তিনি পিঠের ব্যথায় কাবু। তাই মোটরসাইকেল চালিয়ে অফিসে আসতে পারবেন না। আবার গাড়ি কেনার সাম'র্থ্যও তার নেই।
তাই ঘোড়া নিয়ে আসতে চান তিনি। অফিসে ঘোড়া রাখার অনুমতিও চেয়েছেন সতীশ। অফিস জবাবে কী' বলেছে জানা যায়নি। তবে চিঠিটি অনলাইনে ফাঁ'স হতেই ভাই'রাল হয়ে যায়। শুরু হয় নানান ধরনের আলোচনা।
কিছুদিন আগে বারাণসীর এক আইনজীবী ঘোড়া চালানো শেখার অনুমতি চেয়ে পু'লিশকে চিঠি দেন। সেখানে জানান, তেলের দাম যে হারে বাড়ছে তার পক্ষে ২০ কিলোমিটার পাড়ি দিয়ে অফিস করা অসম্ভব হয়ে পড়েছে।