করোনায় হজ্বের যাওয়ার সর্বশেষ সিদ্ধান্ত; জেনে নিন



করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার দুই ডোজ না নিলে ভারতীয় কোনো মুসলিম হজের জন্য সৌদি আরবে যেতে পারবেন না। এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারতের হজ কমিটি (এইচসিআই)। 

বৃহস্পতিবার এইচসিআই প্রধান মাকসুদ আহমেদ খান বলেন, যারা এ বছর হজে যাওয়ার জন্য আবেদন করেছেন এবং টিকা নেওয়ার জন্যও আবেদন করেছেন, তারা দ্বিতীয় টিকা নিয়ে হজে যেতে পারবেন। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জেদ্দায় নিযুক্ত ভারতীয় কনস্যুলেট জেনারেলের সর্বশেষ নির্দেশনা এটি। 

তবে তিনি বলেন, এখন পর্যন্ত হজযাত্রীদের ব্যাপারে সৌদি আরবের সঙ্গে সরকারিভাবে কোনো ধরনের যোগাযোগ হয়নি। তাদের অনুমতি সাপেক্ষেই হজে যাওয়ার প্রক্রিয়া শুরু হবে।

সূত্র: খালিজ টাইমস

Post a Comment

Previous Post Next Post