পেনিনসুলা চিটাগংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ

 



পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্যা পেনিনসুলা চিটাগং লিমিটেড তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।



চলত হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে তথা নয় মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৬ পয়সা। আগের হিসাব বছর একই সময়ে ছিল ৪১ পয়সা।


তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৬৭ পয়সা।


৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৩৩ পয়সা।


সূএ: শেয়ারনিউজ

Post a Comment

Previous Post Next Post