বাংলার সময়মাকে মারধর করায় ছেলের পিটুনি'তে বাবার মৃত্যু



 যশোরে ছে'লের লা:ঠির আঘাতে সরোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলে নয়ন হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ এপ্রিল) রাত ১১টার দিকে যশোর সদর উপজেলার বসুন্দিয়া কালীবটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সরোয়ার মিয়া ওই এলাকার আমজেদ হোসেনের ছেলে।
নিহতের ভগ্নিপতি এসকেন্দার ব্যাপারী বলেন, শুক্রবার রাতে সরোয়ার হোসেন দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। এরপর তার সঙ্গে স্ত্রী হাসিনা বেগমের পারিবারিক বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা হয়। সরোয়ার হোসেন কথাকাটাটির একপর্যায়ে হাসিনাকে মারধর করে। এ সময় তাদের ছেলে নয়ন হোসেন ঘুমিয়ে ছিল। হাসিনা ঘুমন্ত ছেলেকে ডেকে মারধরের বিষয়টি জানায়। এ সময় নয়ন ঘরের দরজার ডাসা দিয়ে তার বাবাকে বেধড়ক মারধর করে।
পরে পরিবারের লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সরোয়ার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে খুলনায় রেফার করা হয়। খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, স্বামী-স্ত্রীর কলোহের জের ধরে ছেলে বাবাকে লাঠি দিয়ে আঘাত করায় মারা গেছে। এ ঘটনায় অভিযুক্ত নয়নকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Post a Comment

Previous Post Next Post