
চো'রাচালানকারীদের কাছ থেকে প্রায় আড়াই হাজার বছর আগের একটি ‘তাওরাত’ গ্রন্থ উ'দ্ধার করেছে তুরস্কের পু'লিশ।
দেশটির উত্তরাঞ্চলীয় সামসুন প্রদেশের পু'লিশ জানিয়েছে, একটি সংঘবদ্ধ অ'প'রাধী চক্র কিছু ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচার করছে বলে খবর পাওয়ার পর তারা ওই চক্রকে ধরতে অ'ভিযান চালায়।
অ'ভিযানের একপর্যায়ে প্রদেশের জানিক শহরের উপকণ্ঠে দুটি ব্যক্তিগত গাড়িতে তল্লা'শি চালানো হয়। তখন একটি গাড়ি থেকে প্রায় ২ হাজার ৫০০ বছর আগের ঐশী গ্রন্থ তাওরাতের একটি কপি উ'দ্ধার করা হয়।
প্রকাশিত খবরে বলা হয়েছে, ১৯ পৃষ্ঠার গ্রন্থটি একটি চামড়ার বাক্সে আ'ট'কানো ছিল। ঐতিহাসিক এই ঐশী গ্রন্থ চো'রাচালানের দায়ে এ পর্যন্ত পাঁচ জনকে আ'ট'কের কথা জানিয়েছে তুরস্কের পু'লিশ।
>
আল্লাহর নবী হ'জরত মু'সা (আ.) ওপর তাওরাত নাজিল হয়েছিল। হ'জরত মু'সা (আ.) তার ভাই হ'জরত হারুন (আ.)-কে নিয়ে বনি ইস'রাইল জাতির মধ্যে এই তাওরাতের বাণী প্রচার করেন। তবে ইহুদি পুরোহিতরা পরে এই ঐশী গ্রন্থের বাণীকে পরিবর্তন করে ফেলে। আর ইস'লামের নবী হযরত মুহাম্মাদ (সা.)-এর ওপর পবিত্র কুরআন নাজিল হওয়ার পর মূল তাওরাত গ্রন্থের কার্যকারিতাও শেষ হয়ে যায়।
সূত্র: পার্সটুডে।