হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাওলানা মো. ফয়সাল জানিয়েছেন, হরতাল বাড়ানোর যে খবর ছড়িয়েছে, তা সত্য নয়।
রোববার (২৮ মার্চ) বিকেলে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।
মাওলানা মো. ফয়সাল বলেন, হরতাল বাড়ানোর খবরটি ‘গুজব’ এবং ‘সম্পূর্ণ ভুয়া
’।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরুদ্ধে গত শুক্রবার (২৬ মার্চ) বিক্ষোভ পালন করে দলটি। এ বিক্ষোভে পুলিশ ও সরকারদলীয় লোকজনের হামলার অভিযোগ তুলে এর প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে হেফাজত। এদিকে হরতালের সময় শেষ হতে না হতেই দুপুরে খবর ছড়িয়ে পড়ে, হেফাজতের হরতাল আরও ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে।
এ খবরটি ভুয়া উল্লেখ করে মাওলানা মো. ফয়সাল বলেন, ‘রোববার হেফাজতের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালন করা হচ্ছে। আগামীকাল যেহেতু পবিত্র শবে বরাত, সেহেতু আপাতত হরতালের সময়সীমা বাড়ানো হয়নি। এমনকি বাড়ানোর কোনো পরিকল্পনাও নেই আমাদের।’
