অভিনব কায়দায় গরু চুরি, ধরা পড়লো চার চোর





 বান্দরবানের লামায় অভিনব কায়দায় গরু চুরি করে মাইক্রোবাসে করে নেওয়ার সময় ইয়াংছায় জনগণের হাতে আটক হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে চারজনকেই ইয়াংছা চেকপোস্টে নিয়ে যায়। চার গরু চোর এখন সেনা-পুলিশের হেফাজতে আছে। আজ ২৯ মার্চ বিকাল ৫:১২ মিনিটে এ ঘটনা ঘটে।

বেপরোয়াভাবে মাইক্রোটি ইয়াংছা বাজার ক্রস করে চেক পোষ্টে বাধা প্রাপ্ত হয়। গাড়ির ভেতর লাল ও আরেকটি কালো কম্বল জড়ানো একটি ধামড়া গরু যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

গাড়ি চালকের নাম সেনাম। তার ভাষ্যমতে মাইক্রোবাসের মালিক জনৈক নাসির। বাড়ি চকরিয়া ছুয়ারপাড়ি। অন্য তিন জনের নাম, তৌহিদ (২৮), নুরু (২২), সাইদুল (২২) এরা সবাই চকরিয়া উপজেলার বাসিন্দা।

গরুর মালিক বধুঝিরির বাসিন্দা নুর মোহাম্মদ পিতা মৃত হামিদ আলম। সে একটি বাগানে কাজে ছিল। বধুঝিরি রাস্তার পাশে একটি পেঁপে বাগান থেকে গরুটি চুরি করে নিয়ে আসে।


Post a Comment

Previous Post Next Post