সকাল ১০টা ১০।
সাইনবোর্ড এলাকায় মহাসড়কে অবস্থান নেয়া হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় টিয়ারশেল এবং ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।
সকাল ১০টা।
সাইনবোর্ড চৌরাস্তায় মহাসড়ক থেকে পুলিশ হরতাল সমর্থকদের সরিয়ে দেয়ার চেষ্টা করছে। নিরাপত্তা বাহিনীর ওপর ইট ছুড়লে পুলিশও ফাঁকা গুলি ছোড়ে।

সকাল ৯টা ৪৫।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় দুই ভাগে ভাগ হয়ে মহাসড়কে অবস্থান নেয়া হরতাল সমর্থকদের সারিয়ে দেয়ার চেষ্টা করছে নিরাপত্তাবাহিনী। সাইনবোর্ড মোড়ে কয়েকশ' হরতাল সমর্থক অবস্থান নিয়েছেন।

সকাল ৯টা ৪০।
হরতাল সমর্থনে রাজধানীর পল্টনে মিছিল করেছেন হেফাজতকর্মীরা। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের পশ্চিম গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় ও বিজয়নগর হয়ে আবার বায়তুল মোকাররমে গিয়ে শেষ হয়।

সকাল ৯টা ৩৫।
সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়া হরতাল সমর্থকদের সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে আইনশৃঙ্খলাবাহিনী। তবে হরতাল সমর্থকরা তাদের অবস্থানে অনড় রয়েছে। তাঁরা মহাসড়ক থেকে সরবেন না বলে ঘোষণা দিয়েছেন।

সকাল ৯টা ৩০।
রাজধানীর পল্টন এলাকা। কোনো পিকেটিং নেই। স্বাভাবিক দিনের তুলনায় যানবাহন কিছুটা কম।

সকাল ৯টা।
সাইনবোর্ড এলাকায় মুখোমুখি অবস্থানে হেফাজতকর্মী এবং আইনশৃঙ্খলাবাহিনী। বিস্তারিত...

হরতালের মধ্যে রাজশাহীতে দু'টি বাসে আগুন। বাসে কারা আগুন দিয়েছে বলতে পারছে না পুলিশ। বিস্তারিত...

সকাল ৮টা।
সাইনবোর্ড এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে হরতাল সমর্থকরা। রাস্তায় পথচারীদের আনাগোনা দেখা গেলেও যানবাহন চলছে না।

সকাল ৭টা ৪০।
যাত্রাবাড়ী। পরিস্থিতি স্বাভাবিক। যানবাহন চলছে। পুলিশ সতর্ক অবস্থানে।



সকাল ৭টা ৩৫।
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। র্যাব-পুলিশের টহল গাড়ি দেখা গেছে। বিক্ষোভ-মিছিল কিংবা পিকেটিং হয়নি। বেলা বাড়ার সংগে সংগে গণপরিবহণসহ অন্যান্য যানবাহন বাড়ছে।

সকাল ৭ টা ২০।
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হরতাল সমর্থকদের উপস্থিতি দেখা যায়নি। রাস্তায় কিছু যাত্রীবাহী বাসা এবং ব্যক্তিগত যানবাহন দেখা গেছে।

সকাল ৭টা ১০।
মিরপুর-১। যান চলাচল স্বাভাবিক। সতর্ক অবস্থানে পুলিশ।

সকাল ৭টা।
রাজধানীর হাউজ বিল্ডিং এলাকার একটি গোলি থেকে ১০/১২ জানের একটি মিছিল বের হয়। মিছিলটি পুরানা পল্টন মোড় হয়ে বায়তুল মোকাররমের সামনে দিয়ে দৈনিক বাংলার দিকে চলে যায়।
রাস্তায় পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও মিছিলে কোনো বাধা দেননি।

সকাল ৬টা ৪০।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। মসজিদের সামনে সকাল পৌনে সাতটার দিকে হরতাল সমর্থকদের উপস্থিতি দেখা যায় যায়নি।
হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতায় বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা এবং সংঘর্ষে কয়েকজন নেতাকর্মী নিহতের প্রতিবাদে গত শুক্রবার (২৬ মার্চ) হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম। শনিবার বিক্ষোভ কর্মসূচির পর আজ সারাদেশে হরতাল চলছে।
হরতালের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল।
এদিকে হেফাজতে ইসলামের ডাকা হরতালে আনুষ্ঠানিক সমর্থন না জানালেও বিষয়টিকে যৌক্তিক বলে আখ্যায়িত করেছে বিএনপি।
অন্যদিকে হেফাজত হরতালের নামে যাতে কোনো নাশকতা ও সহিংসতা চালাতে না পারে, সে জন্য মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।
এ ছাড়া হরতালে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
