দী'র্ঘ আ'ট ব'ছর প'র পুঁজি'বাজা'রে আ'সছে সর'কারি কো'ম্পানি গ্যা'স ট্রান্স'মিশন কো'ম্পানি লি'মিটেড (জিটি'সিএল)। কো'ম্পানিটি পুঁজি'বাজারে স'রাসরি তা'লিকাভুক্ত হবে। পুঁজি'বাজারে আ'সার জন্য ইস্যু ম্যানেজার নিয়োগ দিয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টকে। সম্প্রতি দুটি প্রতিষ্ঠানের মধ্যে এ জাতীয় একটি চুক্তি সই হয়েছে।
কো'ম্পানি সূত্র' ম'তে, বর্ত'মানে কোম্পা'নিটির অ'নুমোধিত মূলধ'ন হ'লো এক' হা'জার কো'টি টা'কা। এটি'কে বা'ড়িয়ে অনুমো'ধিত মূ'লধন ক'রা হ'বে ১'০ হা'জার কো'টি 'টাকা। অন্যদি'কে ব'র্তমানে কো'ম্পানিটির প'রিশোধিত 'মূলধন হলো ৭'০০ কোটি টাকা। এটিকে বাড়িয়ে করা হবে ৪ হাজার কোটি টাকা। তবে সরাসরি তালিকাভুক্ত করার জন্য কত শতাংশ শেয়ার ছাড়া হবে, সেই বিষয়গুলো এখনো চুড়ান্ত করেনি কোম্পানিটি।
জা'তীয় গ্যাস' গ্রি'ড এক'কেন্দ্রিক প'রিচালন ও রক্ষ'ণাবেক্ষণ এবং দে'শের সকল' অঞ্চলে'
প্রাকৃতিক গ্যাসের সুষম ব্যবহার নিশ্চিতকল্পে ১৯৯৩ সালের ১৪ ডিসেম্বর কোম্পানিটির যাত্রা শুরু হয়। প্রথম ব্যবসা শুরু হয় একই বছরের ৩১ জুলাই। প্রতিষ্ঠার পর থেকে এ কোম্পানিটি জাতীয় গ্যাস গ্রিড পরিচালন ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি নতুন নতুন এলাকাকে গ্যাস সরবরাহ নেটওয়ার্কের কাজ করছে। বর্তমানে কোম্পানির পরিচালনাধীন জাতীয় গ্যাস গ্রিডভুক্ত পাইপলাইনের দৈর্ঘ্য দাঁড়িয়েছে সর্বমোট ১৫৬০ কিলোমিটার।
কোম্পানি সূত্র মতে, সর্বশেষ (২০১৯-২০২০) মুনাফা করেছে ৩০ কোটি ৪৫ লাখ টাকা। কর পরবর্তী মুনাফা হয়েছে ১৭ কোটি ৮৪ লাখ টাকা।
এ বিষয়ে যোগাযোগ করা হলে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা শুক্লা দাস সানবিডিকে বলেন, জিটিসিএল পুঁজিবাজারে আসার জন্য আমাদের সাথে চুক্তি করেছে। কোম্পানিটির গুছানোর কাজ চলছে। তারা পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্ত হবে।
উল্লেখ, সর্বশেষ ২০১২ সালের ১৪ জুন পুঁজিবাজারে আসে সরকারি কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড। এর পর সরকারের নানা উদ্যোগের পরও কোন সরকারি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি।


