এই মুহূর্তে মালদ্বীপে স্বামী বৈভবের সঙ্গে একান্তে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী দিয়া মির্জা। গত মাসেই মুম্বইয়ের ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসেন দিয়া।
দিয়ার শেয়ার করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, পরিবেশ দূষণের কারণে পুরুষদের যৌনাঙ্গ শুধু সংকুচিত হচ্ছে না, শিশুরাও ক্ষুদ্রাকৃতির যৌনাঙ্গ নিয়ে জন্মাচ্ছে। প্লাস্টিক থেকে ‘Phthalate’ নামে একটি রাসায়নিক নির্গত হয় যা মানব শরীরের রাসায়নিক এন্ডোক্রাইন সিস্টেমের ক্ষতি করছে। শুক্রাণু কম উৎপাদনের ফলে পুরুষের যৌন ক্ষমতা ক্রমশ কমে যাচ্ছে। এমনই দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।
প্রসঙ্গত, মুম্বইয়ের ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে প্রেমের সম্পর্কের পরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজনে। দিয়া বৈভবের দ্বিতীয় বিয়ে নিয়ে বেশ শোরগোল হয় বলি ইন্ডাস্ট্রিতে। গত ১৫ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী দিয়া মির্জা এবং ব্যবসায়ী বৈভব রেখি। দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাঁদের সাদামাটা বিয়ের অনুষ্ঠান। বৈদিক মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই জুটি। দিয়া মির্জার বিয়ের সাজসজ্জাও ছিল সম্পূর্ণ পরিবেশ বান্ধব।
